Friday, November 1, 2024

সাবেক গণপূর্তমন্ত্রী উবায়দুল মোকতাদির গ্রেপ্তার

 

সাবেক গণপূর্তমন্ত্রী উবায়দুল মোকতাদির গ্রেপ্তার     

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী উবায়দুল মোকতাদির চৌধুরীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) শাখা। গতকাল বৃহস্পতিবার রাতে রাজধানীর মিরপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

ডিএমপি গোয়েন্দা শাখার (ডিবি) অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, ‘গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী উবায়দুল মোকতাদির চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে।’

Wednesday, October 30, 2024

ইরানকে করুণ পরিণতির হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

 

ইরানকে করুণ পরিণতির হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের


মধ্যপ্রাচ্যজুড়ে চলছে যুদ্ধের দামামা। ইরান-ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা ঘিরে উত্তেজনা তুঙ্গে। এমন পরিস্থিতে ইরানকে কড়া বার্তা দিলো যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (২৯ অক্টোবর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত লিন্ডা থমাস-গ্রিনফিল্ড বলেছেন, যুক্তরাষ্ট্র জাতিসংঘে ইরানকে সতর্ক করেছে যে তারা যদি এই অঞ্চলে ইসরায়েল বা মার্কিন কর্মীদের বিরুদ্ধে আরও কোনো প্রতিশোধমূলক পদক্ষেপ নেয়, তাহলে করুণ পরিণতি হবে। 

তিনি আরও বলেন, আমরা আত্মরক্ষায় পদক্ষেপ নিতে দ্বিধা করব না, এতে কোনো বিভ্রান্তি না থাকুক। যুক্তরাষ্ট্র আর উত্তেজনা দেখতে চায় না। আমরা বিশ্বাস করি ইসরায়েল ও ইরানের মধ্যে সরাসরি গুলি বিনিময়ের সমাপ্তি হওয়া উচিত। 

ক্ষেপণাস্ত্র হামলার জেরে ইরানে গত শুক্রবার রাতে ব্যাপক হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে ইরানের চারজন সেনা নিহত হয়েছে। ইসরায়েল দাবি করেছে, তারা ইরানে সফল অভিযান চালিয়েছে এবং তাদের যুদ্ধবিমানগুলো নিরাপদে ফিরেছে। 

এই হামলার পর ইরান যেন আর কোনো হামলা না চালায় তারই সতর্কবার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। 

 

 

Monday, October 28, 2024

 

প্রেসিডেন্ট নির্বাচিত হলে প্রথম দিন থেকেই অ

ভিবাসী তাড়ানোর হুমকি ট্রাম্পের

 

 

 


যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, ততই আত্মবিশ্বাসী হয়ে উঠছেন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। তাঁর প্রচারশিবির মনে করছে, কমলাই হতে যাচ্ছেন পরবর্তী প্রেসিডেন্ট। নির্বাচনে জয়ী হওয়ার প্রতিশ্রুতি নিয়ে পেনসিলভানিয়ার ফিলাডেলফিয়ায় প্রচারণা চালাচ্ছেন তিনি। অন্যদিকে সাম্প্রতিক জরিপগুলোর পূর্বাভাস দেখে আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পও। কমলাকে লক্ষ্য করে আক্রমণের ধার বাড়িয়েছেন তিনি।

যুক্তরাষ্ট্রের এবারকার প্রেসিডেন্ট নির্বাচন অভিবাসীদের জন্য আতঙ্কের হয়ে উঠেছে। রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প অভিবাসনবিরোধী কড়া বক্তব্য দিয়ে যাচ্ছেন। নিউইয়র্ক অঙ্গরাজ্যের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে গত রোববার নির্বাচনী সমাবেশ করেছেন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ট্রাম্প। সেখানে তিনি হুমকি দিয়ে বলেছেন, হোয়াইট হাউসে যাওয়ার পর প্রথম দিন থেকেই তিনি অভিবাসী বিতাড়নে কাজ শুরু করবেন এবং ‘অভিবাসী আক্রমণের’ ধারা উল্টে দেবেন।


Sunday, October 27, 2024

ঘূর্ণিঝড় দানার প্রভাবে ওডিশায় ক্ষতির মুখে প্রায় ৩৬ লাখ মানুষ

ঘূর্ণিঝড় দানার প্রভাবে রাস্তায় ভেঙে পড়ে গাছ। সেগুলো কেটে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক রাখার চেষ্টা করছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। শুক্রবার ওডিশার ভদ্রকেছবি: এএনআই

ঘূর্ণিঝড় দানার প্রভাবে ভারতের ওডিশা রাজ্যের ৩৫ লাখ ৯৫ হাজার মানুষ ক্ষয়ক্ষতির মুখে পড়েছেন। রাজ্যটির ১৪ জেলায় বন্যা দেখা দিয়েছে। রোববার রাজ্যের রাজস্ব ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী সুরেশ পূজারি এসব তথ্য জানিয়েছেন।

সাংবাদিকদের সুরেশ পূজারি বলেন, ঘূর্ণিঝড় থেকে সুরক্ষার জন্য ওডিশার ৮ লাখ ১০ হাজার ৮৯৬ জনকে ৬ হাজার ২১০টি আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছিল। ঘূর্ণিঝড়ের কারণে কেন্দ্রপাড়া, বালাসোর ও ভদ্রক জেলায় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এখন কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।    

 

 

 

 

 

ঘূর্ণিঝড়ের সময় মানুষের সুরক্ষায় কাজ করা ব্যক্তিদের প্রতি প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ওডিশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি। তিনি বলেছেন, ‘মৃত্যুর সংখ্যা শূন্যের কোটায় রাখার লক্ষ্য নিয়ে দলবদ্ধভাবে কাজ করায় আমি সব মন্ত্রী, বিধায়ক, এমপি ও সরকারি কর্মকর্তাদের ধন্যবাদ জানাই। জনগণকে রক্ষা করতে ও তাঁদের প্রয়োজনীয় জরুরি সেবা দিতে তাঁরা দিন-রাত কাজ করেছেন।’

ভারতের বার্তা সংস্থা এএনআইয়ের তথ্যমতে, গত শুক্রবার রাতে ওডিশা ও পশ্চিমবঙ্গ উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড় দানা। এ সময় ঘূর্ণিঝড়টি গতি ছিল ঘণ্টায় ১০০ থেকে ১১০ কিলোমিটার। দানার প্রভাবে ওডিশা ও পশ্চিমবঙ্গের বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়। টানা বৃষ্টির কারণে বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা